শনিবার, এপ্রিল ২৫, ২০২৬

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গড়তে চায় সরকার

একটি প্রত্যাশিত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিটি প্রতিষ্ঠানে মেধাভিত্তিক ও প্রশাসন গড়তে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার রাজধানীর নিউ স্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

তিন বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, সৃজনশীল এবং দায়িত্ববান মানবসম্পদ তৈরিতে বদ্ধপরিকর। জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, এই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে জনগনই রাষ্ট্রের প্রকৃত মালিক।

প্রধানমন্ত্রী আরো বলেন, রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা ও অভিজ্ঞতাই হবে প্রধান বিবেচ্য বিষয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ