ডিসেম্বরে কেউ আসতে চাইলে আমরা প্রস্তুত: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ডিসেম্বরে কেউ আসতে চাইলে তারা প্রস্তুত রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগেরবার ছাত্র-জনতা অনেক উদারতা দেখিয়েছে। শহীদ ওসমান হাদির মতো শত্রুর প্রতিও ইনসাফ দেখানো হয়েছে। তবে এবার আর সেই পথ অনুসরণ করা হবে না। ‘আপাকে ফাঁসির মঞ্চে ওঠানোর জন্য আমরা প্রস্তুত আছি’ বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ ও মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হান্নান মাসুদসহ দল ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ