সোমবার, মে ৪, ২০২৬

শেষ ম্যাচে হেরে টি-টোয়েন্টি সিরিজ ড্র করল বাংলাদেশ

দারুণ এক জয় দিয়ে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ পন্ড হয় বৃষ্টিতে। তৃতীয় ম্যাচে আবারো হানা দেয় বেরসিক বৃষ্টি। খেলা হয় কার্টেল ওভারে। সিরিজ নির্ধারনী ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় নিউজিল্যান্ড। ফলে ১-১ এ সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।

শনিবার মিরপুরে টস জিতে স্বাগতিক বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান আসে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে।

জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। দলের হয়ে ৩১ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন বেভন জেকবস।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ