
আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগ পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। এটি কিংসের ষষ্ঠ শিরোপা জয়।
শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ২০২৫-২০২৬ মৌসুমের শিরোপা পুনরুদ্ধারে ঢাকা আবাহনী লিমিটেডের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস।
আবাহনীকে হারালেই শিরোপা জয় এমন সমীকরণ নিয়ে মাঠে নামে বসুন্ধরা। অন্যদিকে আবাহনীর সুযোগ ছিল এই ম্যাচে কিংসকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করা এবং শেষ ম্যাচে আরামবাগকে হারিয়ে শিরোপা জেতার।
প্রথমার্ধ গোলশুন্য অবস্থায় শেষ হয়। দুই দলই খেলতে থাকে সাবধানী ফুটবল। কিন্তু আবাহনী সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। পায়নি কাঙ্খিত গোল। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে বসুন্ধরার ব্রাজিলিয়ান স্ট্রইকার দরিয়েলতনের পেনাল্টি গোলে এগিয়ে যায় বসুন্ধরা। এর ঠিক এক মিনিট পরই সোহেল রানার বাঁ পায়ের দর্শনীয় গোলে ২-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। সেখান থেকে আর ফিরতে পারেনি আবাহনী।
২০১৮-১৯ মৌসুম থেকে পানা পাঁচটি শিরোপা জেতে বসুন্ধরা কিংস। গতবার তারা মোহামেডানের কাছে শিরোপা হারিয়ে এ বছর তা আবার উদ্ধার করল।


