
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২৫ প্রার্থীর নির্বাচনী ব্যয়সহ দলের মোট খরচের হিসাব নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনে দলটির ব্যয় হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা।
মঙ্গলবার ইসির সিনিয়র সচিব আখতার হামিদের কাছে এ হিসাব বিবরণী জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়লাভ করে। আর জামায়াত তাদের নির্বাচনী ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসনে বিজয়ী হয়।


