র‍্যাবকে শক্তিশালী করতে নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের এলিট ফোর্স হিসেবে র‍্যাবকে আধুনিকায়ন, জবাবদিহিতা বৃদ্ধি এবং মানবাধিকার সমুন্নত রাখতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একটি এডহক ভিত্তিতে র‌্যাব পরিচালিত হচ্ছে, যা ঠিক নয়। তাই র‌্যাবের জন্য নতুন আইন করা হচ্ছে।

র‌্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে র‌্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননিরাপত্তায় একটি এলিট ফোর্স প্রয়োজন। তাই আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকারকে সমুন্নত রেখে এই বাহিনীর জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যে আইনের অধীনে এলিট ফোর্স হিসেবে একটি বাহিনী থাকবে। একইসাথে অথরিটি থাকবে এবং রেসপন্সিবিলিটি থাকবে।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ