থাইল্যান্ডের ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়ছে যাত্রী সেবা ফি

আগামী ২০ জুন থেকে থাইল্যান্ডের ছয়টি বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রী সেবা ফি ২৩ ডলার বা ৭৩০ বাথ থেকে বাড়িয়ে ৩৭ ডলার বা ১ হাজার ১২০ বাথ করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারপোর্টস অব থাইল্যান্ড পাবলিক কোম্পানি লিমিটেড (এওটি)। এই বাড়তি ফি শুধুমাত্র আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এওটি জানিয়েছে, অতিরিক্ত এই আয় বিমানবন্দরের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে যাত্রী টার্মিনাল সম্প্রসারণ, স্বয়ংক্রিয় কমন ইউজ প্যাসেঞ্জার প্রসেসিং সিস্টেম চালু এবং নিরাপত্তা প্রযুক্তির উন্নয়ন।

দেশটিতে মোট ১০টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। যে বিমানবন্দরগুলোতে ফি বাড়বে সেগুলো হলো- সুবর্ণভূমি বিমানবন্দর, ডন মুয়েং আন্তর্জাতিক বিমানবন্দর, চিয়াং মাই আন্তর্জাতিক বিমানবন্দর, মে ফাহ লুয়াং চিয়াং রাই আন্তর্জাতিক বিমানবন্দর, ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর, হাত ইয়াই আন্তর্জাতিক বিমানবন্দর।

সংস্থাটি আরও বলেছে, এই ফি বৃদ্ধি ভ্রমণ চাহিদায় বড় ধরনের প্রভাব ফেলবে না। কারণ, সংশোধিত এই ফি এখনও প্রতিযোগিতামূলক অবস্থানে রয়েছে।

সূত্র: ব্যাংকক পোস্ট

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ