
ঠাকুরগাঁও বশ্বিবদ্যিালয়ে শিক্ষক নিয়োগ অথবা অন্যান্য যে কোন নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই বলে পরিষ্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যোগ্য ও মেধাবীরাই দায়িত্ব পালন করবনে।
শুক্রবার ঠাকুরগাঁও বশ্বিবদ্যিালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়োগকে কেন্দ্র করে তাঁর নিজের এবং উপাচার্যের (ভিসি) ওপর বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তবে তিনি দৃঢ়ভাবে আশ্বস্ত করেন যে, কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বা অনৈতিক চাপ সহ্য করা হবে না।
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


