
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জমা দেন তিনি।
পদত্যাগপত্রে দিপেন দেওয়ান উল্লেখ করেন, দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন। অসুস্ততার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে তার বর্তমান পদ থেকে অব্যহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করেন তিনি।
৬৩ বছর বয়সি দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি আসন থেকে বিএনপি’র প্রার্থী হয়ে সর্বাধিক ভোটের ব্যবধানে জয়ী হন।
প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই দীপেন দেওয়ান ১৭ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের মাত্র সাড়ে তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন।


