
সামাজিক, মানবিক বাজেট দেওয়ার পরও এই বাজেট বিরোধীদলের পছন্দ নয়। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের লক্ষ্য একটাই দেশকে অশান্ত করা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে আয়োজিত পথসমভায় ড্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

জনগনের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেট বিরোধীদল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেট বিরোধীদলের পছন্দ নয়। তারমানে বিরোধীদলের উদ্দেশ্য পরিষ্কার, তারা দেশকে অশান্ত করতে চায়।


