ভারতে কেন্দ্র ও সিজেপির বৈঠকের মুখেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্র সরকারের মধ্যকার বহুল আলোচিত তৃতীয় দফা বৈঠকের মাত্র কয়েক ঘণ্টা আগে আকস্মিকভাবেই তিনি পদত্যাগের ঘোষণা দেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক বার্তার মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিজেই নিশ্চিত করেন ধর্মেন্দ্র প্রধান।

উল্লেখ্য, কেন্দ্রের সঙ্গে টানা তৃতীয় দফা আলোচনায় বসার আগেই নিজেদের কঠোর অবস্থান স্পষ্ট করেছিল সিজেপি। দলটি সাফ জানিয়ে দিয়েছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না তারা। সিজেপির সেই আলটিমেটামের মুখে শেষ পর্যন্ত পদ ছাড়তে বাধ্য হলেন ধর্মেন্দ্র প্রধান।

“শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে আর কোনো আলোচনা নয়।” — ককরোচ জনতা পার্টি (সিজেপি)

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস এবং পরীক্ষা ব্যবস্থাপনায় চরম অনিয়মের প্রতিবাদে গত জুন মাসে এ আন্দোলন শুরু হয়। অভিনব রাজনৈতিক ও প্রতিবাদী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী এবং একাধিক বিরোধী রাজনৈতিক দল যৌথভাবে নয়াদিল্লির যন্তর মন্তরে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করে। দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলা এই আন্দোলনে অন্তত কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠে। এছাড়া গত ২০ জুলাই শিক্ষার্থীদের সংসদ ভবনমুখী পদযাত্রা পুলিশী বাধার মুখে পড়লে ব্যাপক সংঘাত সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য, পথচারী ও আন্দোলনকারী শিক্ষার্থী আহত ও রক্তাক্ত হন।

সূত্র: এনডিটিভি

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ