ধূমপান ছাড়ার কার্যকর চার উপায় জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা

প্রতিদিন অসংখ্য মানুষ এমন এক অভ্যাসের কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন, যা পুরোপুরি এড়ানো সম্ভব—ধূমপান। চিকিৎসকদের ভাষ্য, তামাকের ক্ষতিকর উপাদান হৃদযন্ত্র, ফুসফুস ও রক্তনালির ওপর দীর্ঘমেয়াদি ক্ষতি করে। ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকে শুরু করে প্রাণঘাতী ক্যানসারের মতো রোগের ঝুঁকিও বেড়ে যায়।

ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নেওয়াই প্রথম সফলতা। তবে সেই সিদ্ধান্ত বাস্তবে কার্যকর করতে প্রয়োজন ধাপে ধাপে এগোনোর কৌশল। বিশেষজ্ঞরা মনে করেন, ধীরে ধীরে সিগারেটের সংখ্যা কমানো, স্বাস্থ্যকর জীবনযাপন এবং মানসিক প্রস্তুতি একজন ধূমপায়ীকে স্থায়ীভাবে এই অভ্যাস থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধূমপান ছাড়ার চার কার্যকর উপায়

১. চকলেট ও চুইংগাম ব্যবহার

হঠাৎ ধূমপানের তীব্র ইচ্ছা হলে চকলেট বা চিনি ছাড়া চুইংগাম খেলে মনোযোগ অন্যদিকে সরে যায়। এতে ধূমপানের আকাঙ্ক্ষা কিছুটা কমতে পারে।

২. কিছু পানীয় এড়িয়ে চলা

চা, কফি কিংবা মদ্যপানের সঙ্গে অনেকের ধূমপানের অভ্যাস জড়িয়ে থাকে। তাই এসব পানীয় কমিয়ে দিলে বা এড়িয়ে চললে ধূমপানের ইচ্ছাও অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

“ধূমপান ছাড়তে হঠাৎ নয়, ধীরে ধীরে অভ্যাস পরিবর্তনই সবচেয়ে কার্যকর কৌশল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।”

৩. মানসিক সহায়তা ও কাউন্সেলিং

বিশেষজ্ঞদের মতে, ধূমপান ছাড়ার পথে মানসিক চাপ একটি বড় চ্যালেঞ্জ। এ কারণে মনোবিদ বা কাউন্সেলরের সহায়তা নেওয়া, গ্রুপ থেরাপি কিংবা পুনর্বাসন কর্মসূচিতে অংশ নেওয়া ইতিবাচক ফল দিতে পারে।

৪. চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার

প্রয়োজনে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি (NRT) অথবা নন-নিকোটিন ওষুধ ব্যবহার করা যেতে পারে। তবে এসব ওষুধ অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত।

ধূমপান ছাড়ার পরও সতর্ক থাকতে হবে

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ধূমপান ছেড়ে আবার এই অভ্যাসে ফিরে গেলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। তাই সিদ্ধান্তে অটল থাকা, নিয়মিত শরীরচর্চা করা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং নিজেকে ইতিবাচক কাজে ব্যস্ত রাখা দীর্ঘমেয়াদে ধূমপানমুক্ত জীবন বজায় রাখতে সহায়ক।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ