২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সূচি প্রকাশ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের সূচি প্রকাশ করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ১৪তম আসর।

তিন দেশের ১২টি ভেন্যুতে ১৪টি দল মোট ৫৭টি ম্যাচ খেলবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি

  • ইংল্যান্ড — ৮ অক্টোবর ২০২৭, উইন্ডহোক
  • নিউজিল্যান্ড — ১২ অক্টোবর ২০২৭, কুগোম্পো সিটি
  • শ্রীলঙ্কা — ১৬ অক্টোবর ২০২৭, ডারবান
  • দক্ষিণ আফ্রিকা — ১৯ অক্টোবর ২০২৭, ডারবান
  • বাছাইপর্ব পেরিয়ে আসা দল — ২৩ অক্টোবর ২০২৭, শোয়ানে

বিশ্বকাপে অংশ নেওয়া অন্য দলগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান, টুর্নামেন্টের আরেক স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ