এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ছোড়া পেট্রোল বোমা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার কিছু পর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ হয় বলে জানিয়েছেন ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ফোনে আগুন লাগার বিষয়টি জানানোর পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি বলেন, আট কক্ষের টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুটি ছাগলও পুড়ে মারা গেছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছেই নুসরাত তাবাসসুমের মা-বাবা একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় বসবাস করেন। ওই ভবনে আগুন লাগেনি। পরিবারের কোনো সদস্যও অগ্নিদগ্ধ হননি বা ক্ষতিগ্রস্ত হননি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ