মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

গ্রিন কার্ডের আবেদনে এখন থেকে করোনা টিকার সনদ লাগবে না যুক্তরাষ্ট্রে

মার্কিন যুক্তরাষ্ট্রে যাঁরা স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডের জন্য আবেদন করবেন, তাঁদের এখন থেকে আর করোনার টিকার সনদ বা প্রমাণপত্র দেখাতে হবে না। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত পরিষেবা ইউএসসিআইএস জানায়, আইনগতভাবে স্থায়ী বাসিন্দার মর্যাদা চাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের প্রমাণ-সংক্রান্ত যেকোনো বা সব প্রয়োজনীয় নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা মওকুফ করা হয়েছে।

এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিয়েই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া–সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। এটিকে এরইমধ্যে চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত ২২টি অঙ্গরাজ্য ও ২টি শহর। এই আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ