রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

নতুন দল গঠনে পৃষ্ঠপোষকতা করছে না ড. ইউনূসের সরকার: সৈয়দা রিজওয়ানা

নতুন কোনো রাজনৈতিক দল গঠনে ড. মুহাম্মদ ইউনূসের সরকার পৃষ্ঠপোষকতা করছে না বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আরো বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকবে অন্তবর্তী সরকার।

বৃহস্পতিবার বেসরকারি একটি টেলিভিশন দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

এছাড়া কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত হলে, তারা সরকারে থাকবে না বলেও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ