রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ইউনূসের পদত্যাগের গুজব শুনে ‘আওয়ামী লীগের শোডাউন’, মোহাম্মদপুরে আটক দু’জন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের “পদত্যাগ এবং পালিয়ে যাওয়ায়” গুজব শুনে শোডাউন ও বিএনপি-জামায়াত নেতাদের বাড়িতে হামলার প্রস্তুতি নেয়ার অভিযোগে নোয়াখালীর চাটখিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা গ্রামের ইব্রাহিম খলিল ওরফে রাসেল (৪২) ও একই গ্রামের গোলাম কিবরিয়া ওরফে লিটন।

রাসেল মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ও লিটন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজার থেকে তাদের আটক করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের গুজব শুনে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা বাজারে শোডাউন করে যুবলীগের একদল নেতাকর্মী। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় দুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ