
বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতিতে যাওয়ায় বন্ধ হয়ে গেছে সারা দেশে ট্রেন চলাচল। এর জেরে ক্ষুব্ধ হয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ যাত্রীরা। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য। কিন্তু হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে পড়েন সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। ফলে ক্ষুব্ধ হয়ে অনেকে স্টেশন ভাঙচুর করেছেন। সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্রবেশ মুখে বেশ কিছু চেয়ার ভেঙে পড়ে আছে। ট্রেনের অপেক্ষায় আছেন শত শত যাত্রী।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, সকালে কিছু যাত্রী বিক্ষুব্ধ হয়ে বেশ কিছু চেয়ার ভাঙচুর করেছেন। তবে তেমন ভাঙচুরের ঘটনা ঘটেনি। স্টেশনের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


