
রাজধানীর মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় লাউতালা বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন প্রকারের মোট সাতটি ‘গ্রেনেড’ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল।
অভিযানে মোহাম্মদপুরের লাউতলা খাল থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের ৭টি (হ্যান্ড ‘গ্রেনেড’, সাউন্ড গ্রেনেড, স্মোক গ্রেনেড) গ্রেনেড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গ্রেনেডের মধ্যে রয়েছে ১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি সাউন্ড গ্রেনেড ও ৩টি স্মোক গ্রেনেড।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ ফিট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে থানা থেকে লুট হওয়া বিভিন্ন ধরনের গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


