
সৌদি আরব থেকে দেশে ফিরে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৪ ও ৫ আগস্ট উপজেলা সদরে গুলিতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুল ছাত্র সাব্বির হোসেন। এ দুটি হত্যা মামলাসহ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে থানায় ৪টি মামলা রয়েছে। সরকার পতনের পর থেকে তিনি বিদেশে আত্মগোপনে ছিলেন। তাকে আটক করতে দেশের সব বিমানবন্দর ও স্থলবন্দরে তথ্য পাঠানো হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন ইলিয়াস।


