বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সিলেটকে বিধ্বস্ত করে প্লে-অফ নিশ্চিত করলো চট্টগ্রাম

বিপিএলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগং কিংসের কাছে ৯৬ রানে হেরে টুর্নামেন্ট শেষ করলো সিলেট স্ট্রাইকার্স। ১২ ম্যাচ খেলে মাত্র দুই জয় তাদের। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করেছে কিংসরা।

টস হেরে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্সকে ১৯৭ রানের বড় লক্ষ দেয় চিটাগং কিংস। জবাব দিতে নেমে ঠিক ১০০ রানে অলআউট হয় সিলেট। এতে ৯৬ রানের বড় জয় পায় চিটাগং।

পাঁচ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ হন শরিফুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

চিটাগং কিংস: ২০ ওভারে ১৯৬/৮ (নাফে ৫২, পারভেজ ১, ক্লার্ক ১, মিঠুন ৫২, হায়দার ৯, শামীম ৩৮, রাহাতুল ৪, খালেদ ২৫*,শরিফুল ০; তানজিম ৪-০-৩৭-৩, রুয়েল ৪-০-৪২-২, সুমন ৪-০-৩০-১, নাহিদুল ৪-০-৪২-০, শিনওয়ারি ৪-০-৩৬-২)।

সিলেট স্ট্রাইকার্স: ১৫.২ ওভারে ১০০ (জাওয়াদ ২, রনি ১৭, জাকির ১০, জোন্স ৩, জাকের ১৭, নাহিদুল ১৪, আরিফুল ১১, তানজিম ০, শিনওয়ারি ৪*, রুয়েল ০, সুমন ২; ফার্নান্দো ২-০-১৬-০, শরিফুল ৩.২-০-১-৫-৪, আলিস ৩-০-২০-০, খালেদ ৩-০-৩১-৪, রাহাতুল ৪-০-১৯-১)।

ফল: চিটাগং কিংস ৯৬ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: শরিফুল ইসলাম।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ