চিন্ময় কেন জামিন পাবেন না, হাইকোর্টের প্রশ্ন

রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জামিন চেয়ে চিন্ময়ের করা আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে  গত বছরের ৩১ অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়।

২৫শে নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পরদিন তাকে চট্টগ্রামের আদালতে তোলার পর তার জামিনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীর মৃত্যু হয়।

এরপর একাধিকবার মি. দাসের জামিন আবেদন করা হলেও সেগুলো নামঞ্জুর হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ