বুধবার, এপ্রিল ২২, ২০২৬

যেন-তেন মার্কা নির্বাচন নয়; নিবন্ধনের জন্য আদালতে এখনো লড়াই করছে জামায়াত: শফিক

নির্বাচন হবে, তবে যেন-তেন মার্কা নির্বাচন চায়না জামায়াতে ইসলাম। এমন একটি নির্বাচন চাই, যেখানে পেশী শক্তি ও কালো টাকার খেলা থাকবে না। এছাড়া জামায়তকে নিবন্ধনের জন্য এখনো আদালতে লড়াই চালিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার নরসিংদীর সাটিরাপাড়া কালিকুমার ইনস্টিটিউটের মাঠে জেলা জামায়েতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলটির আমির।

তিনি বলেন, ”সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদের তালিকা থেকে বাদ দিতে হবে।”

ড. শফিক আরো বলেন, ”ফ্যসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু আমরা এখনো দলের নিবন্ধন ফিরে পাইন। আদালতে লড়াই করতে হচ্ছে। বালাদেশের জন্য এটা লজ্জার বিষয়। অবিলম্বে প্রতিকসহ নিবন্ধন ফিরে পাওয়ার দাবী জানাই সরকারের কাছে।”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ