ইসি ও জাতীয় সংলাপে ১১ দলের সঙ্গে অংশ নেবে জামায়াত

নির্বাচন কমিশনের (ইসি) স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক সংলাপ এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংলাপে এককভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দুই সংলাপেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে অংশ নেবে দলটি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে সব দল একসঙ্গে সংলাপে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে জানানো হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদনও করা হবে।

হামিদুর রহমান আজাদ জানান, নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিতে ১১ দলের পক্ষ থেকে আলাদা সময় চেয়ে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। ওই সময় জোটের ১১টি দলকে একসঙ্গে আলোচনায় বসার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হবে।

জাতীয় সংলাপেও জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে জাতীয় সংলাপে বসতে চায় ১১ দলীয় ঐক্য। এ সংলাপেও সব দল একসঙ্গে অংশ নেবে।

বৈঠকে দুই সংলাপেই ১১ দলীয় ঐক্যের ব্যানারে অংশ নেওয়ার বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলে জানান জামায়াতের এই নেতা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ