বুধবার, মে ৬, ২০২৬

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ১১ হাজার টন ইলিশ রপ্তানি করবে সরকার

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ১১ হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশ দুটিতে বিপুল পরিমান প্রবাসী থাকার কারনে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মৎস ও প্রানী সম্পদ উপদেষ্টা এ তথ্য জানান।

২০১২ সাল থেকে নিষেধাজ্ঞার কারনে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে বলে জানান উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, বর্তমান সরকার দেশের মানুষের জন্য ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং দাম ক্রয় ক্ষমতায় রাখার জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি যারা বিদেশে রয়েছেন এবং কাজ করে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের জন্য সীমিত আকারে ইলিশ মাছ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি আরো বলেন, সারা বছর পাঠানো না গেলেও ইলিশের ভার মৌসুম আগস্ট-সেপ্টেম্বরে রপ্তানি করা যেতে পারে।

মৎস ও প্রানী সম্পদ মন্ত্রনালয় থেকে প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ইলিশ রপ্তানির সুপারিশ করা হয়েছে। পরবর্তীতে অন্যান্য দেশে পাঠানোর বিষয়ে বিবেচনা করা হবে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ