
রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে প্রকাশ্যে রামদা দিয়ে কোপানো দুই সন্ত্রাসীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় দুই সন্ত্রাসী সোমবার রাতে এক দম্পতিকে প্রকাশ্যে কোপাচ্ছে। এসময় জীবন বাাঁচতে সন্ত্রাসীদের কাছে পুরুষ সঙ্গীর সাথে নারিকে ক্ষমা চাইতে দেখা যায়।
ঘটনার এক পর্যায়ে স্থানীয় জনতা হামলাকারী দুই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনার পর আতংকে রয়েছেন উত্তরার বাসিন্দারা।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, মোটরসাইকেলে দ্রুত গতিতে উচ্চ শব্দ করে যাওয়ার সময় কিশোর গ্যাং এর সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। এসময় পাশ দিয়ে যাওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে থাকা এই দম্পতি এর প্রতিবাদ করে। এরপর কিশোর গ্যাং এর সদস্যরা তাদের লোকজন ডেকে প্রকাশ্যে রামদা দিয়ে তাদের উপর হামলা চালায়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী দুইজন মামলা দায়ের করেছেন এবং আটক হওয়া দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


