
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল, কয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্রদলের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংঘঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
নাছির বলেন, ঘটনার সূত্রপাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। এর নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়েটের আহ্বায়ক মো ওমর ফারুক। আর কেন্দ্রীভাবে সেটি মনিটর করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি আরো বলেন, সবারই রাজনীতি করার অধিকার রয়েছে। বাংলাদেশ ছাত্রদলও চায় কুয়েটে প্রকাশ্যে রাজনীতি করতে।


