বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের উড়ন্ত সূচনা

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করল নিউজিল্যান্ড। দিনকয়েক আগেই নিউজিল্যান্ডের কাছে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হেরেছিল পাকিস্তান। আজ তার প্রতিশোধ নেয়ার পালা ছিলো। কিন্তু তা পারল কাই। উল্টো ৬০ রানে হেরে অসহায় আত্মসমপর্ন করল তারা।

করাচীতে উদ্বোধনী ম্যাচে কেবল টসটাই জিতল পাকিস্তান। আর বাকি সব বিভাগেই জয়জয়কার নিউজিল্যান্ডের। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করেতে নেমে ৪৭.২ ওভার ২৬০ রানে অলআউট হয়ে যায় স্বগতিকরা।

উইল ইয়াং, টম ল্যাথাম বল-রানের হিসেব ঠিক রেখে তুলে নেন সেঞ্চুরি। শেষ দিকে ঝড় তুলেন গ্লেন ফিলিপস। টুনামেন্টর ইতিহাসে এক দলের দুই ব্যাটারের সেঞ্চুরির পঞ্চম ঘটনা এটি। এর আগে বাংলাদেশের সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ গত আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন।

জবাব দিতে নেমে মোটেও শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। রিজিওয়ানরা রান তুলতে গিয়ে খাবি খেলেন বিস্তর। উইল ও’রর্কি স্যান্টনারদের দাপটে ব্যাটিংটাই যেন ভুলে গেলো পাকিস্তান।

পাকিস্তানের হয়ে আগ্রাসী ফিফটি করেন খুশদিল শাহ। ৪৯ বলে করেন ৬৯ রান। কিন্তু ততক্ষনে পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে গেছে। দলের সেরা ব্যাটসম্যান বাবর আজম করেন ৯০ বলে ৬৪ রান। তার ধীরগতির ইনিংসটিই দলের হারের মূল কারণ।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩২০/৫ (ইয়াং ১০৭, কনওয়ে ১০, উইলিয়ামসন ১, মিচেল ১০, ল্যাথাম ১১৮*, ফিলিপস ৬১, ব্রেসওয়েল ০*; আফ্রিদি ১০-০-৬৮-০, নাসিম ১০-০-৬৩-২, আবরার ১০-০-৪৭-১, হারিস ১০-০-৮৩-২, খুশদিল ৭-০-৪০-০, সালমান ৩-০-১৫-০)

পাকিস্তান: ৪৭.২ ওভারে ২৬০ (শাকিল ৬, বাবর ৬৪, রিজওয়ান ৩, ফাখর ২৪, সালমান ৪২, তাহির ১, খুশদিল ৬৯, আফ্রিদি ১৪, নাসিম ১৩, রউফ ১৯, আবরার ০*; হেনরি ৭.২-১-২৫-২, ও’রোক ৯-০-৪৭-৩, ব্রেসওয়েল ১০-১-৩৮-১, ফিলিপস ৯-০-৬৩-০, স্যান্টনার ১০-০-৬৬-৩, স্মিথ ২-০-২০-১)

ফল: নিউজিল্যান্ড ৬০ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: টম ল্যাথাম

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ