বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেন টািইগার অধিনায়ক শান্ত। কিন্তু টপ অর্ডারের চরম ব্যার্থতায় ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সেখানে ধ্বংসস্তুপে দাড়িয়ে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। শেষ পর্যন্ত ভারতকে জয়ের জন্য টার্গেট দেয় ২২৯ রানের। ভারত হেসে খেলেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায়।

ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। শামির প্রথম ওভারের শেষ বলটি জায়গায় দাড়িয়ে খেলতে গিয়ে লোকেশ রাহুলকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার।

বাংলাদেশ তখন তাকিয়ে ছিল অধিনায়ক শান্তর দিকে। কিন্তু টাইগার সমর্থকদের চরম হতাশ করে সৌম্যর মত তিনিও ডাক মারেন।

২ রানে ২ উইকেট হারানোর পর মেহেদী মিরাজের সাথে জুটি গড়ার চেষ্টা করেন তানজিদ তামিম। তবে চারে নেমে সুবিধা করতে পারেননি মিরাজ। শামির করা ৭ম ওভারের ২য় বলে স্লিপে শুবমান গিলের হাতে ধরা পড়ে আউট তিনিও।

এর ঠিক পরের ওভোরে আউট তামিম। ২৫ বলে ২৫ রান করে প্যাটেলকে উইকেট দিয়ে আসেন তিনি। মুশফিক আউট হন চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে। বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার মারেন গোল্ডেন ডাক। তখন হ্যাট্রিকের সামনে দাড়িয়ে অক্ষর প্যাটেল। কিন্তু রোহিতের কল্যাণে বেঁচে যান জাকের। হ্যাট্রিক বঞ্চিত হন অক্ষর।

৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারিয়ে রিতিমতো ধুঁকছে তখন বাংলাদেশ। কিন্তু এর পরের গল্পটা শুধুই জাকরে আর তাওহিদ হৃদয়ের। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুজন মিলে করেন রেকর্ড ১৫৪ রান। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোন দলের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। জাকের করেন ৬৮ রান আর সাঁজঘরে ফেরার আগে তাওহিদ হৃদয় করেন ১১৮ বলে ১০০ রান।

জবাবে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। ৮ ওভারেই পৌছে যায় দলীয় অর্ধশতকে। দশম ওভারে এসে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাসকিনের বলে আউট হন রোহিত শর্মা। এরপর ২তম ওভারে রিশাদের বলে ক্যাচ দিয়ে আউট হন বিরাট কোহলি।

রাহুলের সঙ্গে গিলের অবিচ্ছিন্ন ৮৭ রানের জুটিতে জয়ের বন্দরে পৌছে যায় ভারত। গিল ১২৯ বলে করেন ১০১ রান।

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে আসর শুরু করা বাংলাদেশ প্রথম ম্যাচেই পেল তেতো বাস্তবতার স্বাদ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২২৮ (তানজিদ ২৫, সৌম‍্য ০, শান্ত ০, মিরাজ ৫, হৃদয় ১০০, মুশফিক ০, জাকের ৬৮, রিশাদ ১৮, তানজিম ০, তাসকিন ৩, মুস্তাফিজ ০*; শামি ১০-০-৫৩-৫, হার্শিত ৭.৪-০-৩১-৩, আকসার ৯-১-৪৩-২, পান্ডিয়া ৪-০-২০-০, জাদেজা ৯-০-৩৭-০, কুলদিপ ১০-০-৪৩-০)।

ভারত: ৪৬.৩ ওভারে ২৩১/৪ (রোহিত ৪১, গিল ১০১*, কোহলি ২২, শ্রেয়াস ১৫, আকসার ৮, রাহুল ৪১*; তাসকিন ৯-০-৩৬-১, মুস্তাফিজ ৯-০-৬২-১, তানজিম ৮.৩-০-৫৮-০, মিরাজ ১০-০-৩৭-০, রিশাদ ১০-০-৩৮-২)।

ফল: ভারত ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: শুবমান গিল।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ