রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

যুদ্ধে ইউক্রেনকে দেওয়া শত শত কোটি ডলার ফেরত চাইলেন ট্রাম্প

ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দেওয়া শত কোটি ডলারের সহায়তা এবার ফেরত চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাজধানী ওয়াশিংটনে নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যদের বার্ষিক অনুষ্ঠান কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এ কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ গত তিন বছর ধরে চলছে। আর যেকোনো মূল্যে এই যুদ্ধ থামাতে চান ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এ বিষয়ে ফোনে কথাও বলেছেন তিনি।

ট্রাম্প বলেন, “আমি দুই দেশের প্রেসিডেন্টের সঙ্গে কাজ করছি। বাইডেনের দেওয়া অর্থ ফেরত আনার চেষ্টা করছি।”

সম্প্রতি ইউক্রেনকে একটি খনিজ চুক্তির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কিয়েভকে যে সামরিক এবং অর্থনৈতিক সুবিধা দিয়েছে তার বিনিময়ে ৫০ হাজার কোটি মার্কিন ডলারের খনিজ সম্পদের মালিকানা চান ট্রাম্প। কিন্তু এই প্রস্তাব ইতিমধ্যেই নাকচ করে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ