বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিফািইনালের পথে ভারত

ভারত-পাকিস্তান দ্বৈরথে তখন স্টেডিয়ামে বসা সবার চোখ বিরাট কোহলির দিকে। দলের জয়ে প্রয়োজন ২ রান আর বিরাটের সেঞ্চুরির জন্য প্রয়োজন ৪ রান।

সেঞ্চুরি ছুঁতে বাউন্ডারি ছাড়া গতি নেই। খুশদিলের করা দারুন ইনসাইড আউট শটে সীমানা ছাড়া করে নিজের ৫১তম সেঞ্চুরি ও দলের জয় নিশ্চিত করেন ভারতের এই ব্যাটিং গ্রেট। ধারাভাষ্য দিতে গিয়ে হার্শা ভোগলে বলে উঠলেন, “রাজা তার মুকুটে যুক্ত করলেন আরেকটি রত্ন।”

দুবাইয়ে টুর্নামেন্টের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৪২ রানের টার্গেট খুব সহজেই ৬ উইকেটে জিতে যায় ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অনেকটাই এগিয়ে গেল ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৪৯.৪ ওভারে ২৪১ (ইমাম ১০, বাবর ২৩, শাকিল ৬২, রিজওয়ান ৪৬, সালমান ১৯, তাহির ৪, খুশদিল ৩৮, আফ্রিদি ০, নাসিম ১৪, রউফ ৮, আবরার ০*; শামি ৮-০-৪৩-০, হার্শিত ৭.৪-০-৩০-১, পান্ডিয়া ৮-০-৩১-২, আকসার ১০-০-৪৯-১, কুলদিপ ৯-০-৪০-৩, জাদেজা ৭-০-৪০-১)

ভারত: ৪২.৩ ওভারে ২৪৪/৪ (রোহিত ২০, গিল ৪৬, কোহলি ১০০*, শ্রেয়াস ৫৬, পান্ডিয়া ৮, আকসার ৩*; আফ্রিদি ৮-০-৭৪-২, নাসিম ৮-০-৩৭-০, রউফ ৭-০-৫২-০, আবরার ১০-০-২৮-১, খুশদিল ৭.৩-০-৪৩-১, সালমান ২-০-১-০)

ফল: ভারত ৬ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: বিরাট কোহলি

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ