
ডিএমপির ট্রাফিক (দক্ষিন) এর যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার (দক্ষিন) বিপ্লব কুমার সরকারকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রবিবার স্বররাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিপ্লব কুমার সরকার এবং মেহেদী হাসান এই দুই পুলিশ কর্মকর্তা ২০২৪ সালের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক অথবা লিখিত ভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।
যেহেতু তারা সরকারি কর্মচারি বিধিমালা ২০১৮ এর ২(চ) বিধি অুযায়ী চাকরিতে অনুপস্থিত, সেহেতু তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন বিপ্লব কুমার সরকার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এস এম মেহেদী হাসানকে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী তারা খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


