রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন উপদেষ্টা আসিফ নজরুল

আমাদের ব্যর্থতা আছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে আত্মতুষ্টিতে ভোগা যাবে না বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার রাজশাহীর পিটিআই মিলনায়তনে সররাষ্ট্র মন্ত্রনালয় আয়োজিত দেশের পরিবর্তিত মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল এ কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা উন্নয়নে সরকার কাজ করছে। তবে, বিপ্লব পরবর্তী দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন করা অত্যন্ত কঠিন।

ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ