রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

পিলখানা হত্যাকান্ড: দায়িত্বশীল ব্যক্তিদের গাফিলতি ও ষড়যন্ত্রের কথা জানালেন সাক্ষীরা

২০০৯ সালে তৎকালীন বিডিআর সদরদপ্তরে সংঘঠিত হত্যার ঘটনায় ৩৭ জনের সাক্ষ নিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। সাক্ষ্য দেয়া ব্যাক্তিরা জানিয়েছেন, এই হত্যাকান্ডে দায়িত্বশীল ব্যক্তিদের চরম গাফিলতি ও ষড়যন্ত্রের কথা।

২০০৯ সালের ২৫ ও২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকান্ডে নিহত হন ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। ২৫ ফেব্রুয়ারি আজ, ’জাতীয় শহীদ সেনা দিবস’।

তদন্ত কমিশন মনে করে, এটি সাধারণ কোন বিদ্রোহের ঘটনা ছিল না। এটি ছিল বিডিআর জওয়ানদের সামনে রেখে সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা।

কমিশন জানিয়েছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর মধ্যে লে. জেনারেল আছেন তিনজন, মেজর জেনারেল দুজন, ব্রিগেডিয়ার জেনারেল পাঁচজন, কর্নেল চারজন, লে. কর্নেল চারজন, মেজর সাতজন, ক্যাপ্টেন দুজন, বিডিআর সদস্য সাতজন ও শহীদ পরিবারের সদস্য তিনজন। তা ছাড়া অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা যাঁরা আগে সরকারের ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন, তাঁদেরও সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হতে পারে বলে কমিশনের একটি সূত্র জানিয়েছে।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ