রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল ভারতের কাছে হার দিয়ে। আজ ছিলো টাইগারদের বাঁচামরার লড়াই। কিন্তু শান্ত বাহিনী এ ম্যাচেও হতাশ করেছে টাইগার সমর্থকদের। নিউজিল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশের হারে একইসাথে স্বাগতিক পাকিস্তানও ছিটকে গেল।

রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন সর্বোচ্চ ৭৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে জাকের আলীর ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে চার উইকেট পান মাইকেল ব্রেসওয়েল।

জবাবে ব্যাট করতে নেমে ৪৬ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে টানা দ্বিতীয় জয়ের দেখা পায় ব্ল্যাক কেপসরা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১১২ রান করেন রাচিন রবীন্দ্র।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৬/৯ (তানজিদ ২৪, শান্ত ৭৭, মিরাজ ১৩, হৃদয় ৭, মুশফিক ২, মাহমুদউল্লাহ ৪, জাকের ৪৫, রিশাদ ২৬, তাসকিন ১০, মুস্তাফিজ ৩*, নাহিদ ০*; হেনরি ৯-০-৫৭-১, জেমিসন ৯-১-৪৮-১, ব্রেসওয়েল ১০-০-২৬-৪, ও’রোক ১০-১-৪৮-২, স‍্যান্টনার ১০-১-৪৪-০, ফিলিপস ২-০-১০-০)

নিউ জিল্যান্ড: ৪৬.১ ওভারে ২৪০/৫ (ইয়াং ০, কনওয়ে ৩০, উইলিয়ামসন ৫, রাভিন্দ্রা ১১২, ল্যাথাম ৫৫, ফিলিপস ২১*, ব্রেসওয়েল ১১*; তাসকিন ৭-২-২৮-১, নাহিদ ৯-০-৪৩-১, মিরাজ ১০-০-৫৩-০, মুস্তাফিজ ১০-০-৪২-১, রিশাদ ৯.১-০-৫৮-১, শান্ত ১-০-১২-০)।

ফল: নিউ জিল্যান্ড ৫ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মাইকেল ব্রেসওয়েল।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ