
নতুন রাজনৈতিক দল দেশের রাজনীতিতে ইতিবাচক ধারা তৈরি করবে বলে মনে করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজওয়ানা আরো মন করেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কিংস পার্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া অন্তর্বর্তী সরকারের সবাই রাজনীতিতে আগ্রহী নয় বলেও জানান তিনি।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, নতুন রাজনৈতিক দলকে শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করে বলেন, দেশের রাজনীতিতে গুনগত পরিবর্তন আনাই হবে তাদের প্রধান লক্ষ।


