
ভারতের দক্ষিণ মুম্বাইয়ের ব্যস্ত ফোর্ট এলাকায় ৮ বছর পর আনুষ্ঠানিকভাবে জারা তাদের ফ্ল্যাগশিপ আউটলেট বন্ধ করে দিয়েছে। মুম্বাইয়ের ঐতিহাসিক ইসমাইল বিল্ডিংয়ে অবস্থিত স্টোরটি শহরের জনপ্রিয় স্থানে পরিণত হয়েছিল।
পাঁচতলা জুড়ে বিস্তৃত এবং ৫১,৩০০ বর্গফুট জায়গাজুড়ে অবস্থিত এই স্টোরটি ছিল ভারতে জারার সবচেয়ে বড় আউটলেট এবং মুম্বাইয়ের রিটেইল জগতে গুরুত্বপূর্ণ সংযোজন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস নাউ নিউজ।
২০১৭ সালে স্টোরটি প্রথম খোলা হয়। তখন এটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। হাতুমা চৌক স্কয়ারের একটি ঐতিহ্যবাহী ভবনে অবস্থিত এই আউটলেটটি ছিলো মুম্বাইয়ে জারার একমাত্র স্ট্যান্ডঅলোন স্টোর। যেখানে ব্র্যান্ডের অন্যান্য আউটলেটগুলো শপিং মলের ভেতরে।
জারার মূল কোম্পানি ইন্ডিটেক্স ট্রেন্ট এই স্টোরের জন্য বছরে প্রায় ৩০ কোটি রুপি ভাড়ার চুক্তি করেছিল। যা তখনকার সময়ে কোনো ফ্যাশন ব্র্যান্ডের জন্য সবচেয়ে বড় লিজ চুক্তি ছিলো।


