স্ত্রীকে হত্যার পর দেড়যুগ পালিয়ে থেকেও রক্ষা হলো না স্বামীর

স্ত্রীকে হত্যার পর দেড়যুগ পালিয়ে ছিলেন মৃত্যুদন্ডপ্রাপ্ত স্বামী আবুল কাশেম। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না, ধরা পরতেই হলো।

শানবার গাজীপুর থেকে র‌্যাবের সহযোগীতায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। মৃত্যুদণ্ড পাওয়া আবুল কাশেম (৬৮) নীলফামারী পৌর শহরের বাড়াইপাড়া মহল্লার প্রয়াত আলী জানের ছেলে।

রোববার আদালতের মাধ্যমে আবুল কাশেমকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানাযায়, ২০০৭ সালের ১৮ অগাস্ট শহরের বাড়াইপাড়ায় মোছাম্মদ বেগম খাতুনকে হত্যা করে গোপনে দাফন করে পালিয়ে যান স্বামী আবুল কাশেম।

পরে বেগম খাতুনের বড় ভাই ইয়াসিন আলী বাদী হয়ে আবুল কাশেমকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। হত্যার পর থেকে পলাতক ছিলেন আবুল কাশেম। পরে পুলিশ আদালতের আসামির বিরুদ্ধে অভিযোগপত্র প্রদান করেন।

২০২১ সালের ৩ জানুয়ারি পলাতক থাকা অবস্থায় আবুল কাশেমকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ