
ঢাকার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকান্ডে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক তাদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শাহজাদপুরের সৌদিয়া নামক আবাসিক হোটেলের ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকান্ডের সূত্রপাত। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
এসময় ছয়তলার বাথরুমে একজনের এবং সিড়ির গোড়ায় তিনজনের মরদেহ পাওয়া যায়।


