
শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরা দু’বার ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েছেন। এশিয়ান লিজেন্ডস লীগের এক ম্যাচে এবার এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েছেন।
এর আগে ২০২১ সালে আর্মি স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট এন্ড অ্যাথলেটিকস ক্লাবের বিপক্ষে প্রথম এক ওভারে ছয় ছক্কা মারেন।
এশিয়ান লিজেন্ডস লীগে আফগানিস্তান পাঠানস দলের স্পিনার আয়ান খানের করা ইনিংসের শেষ ওভারে ছয় বলে ছয় ছক্কা মারেন পেরেরা। ৩৬ বলে ১০৮ রানের দুর্দন্ত ইনিংস খেলেন তিনি।
পেরেরার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা লায়ন্স ২৩০ রানের টার্গেট দেয় আফগানিস্তান পাঠানসকে। জবাব দিতে নেমে ২০৪ রানে থেমে যায় পাঠানসদের ইনিংস।


