
ইংলিশ প্রিমিয়ার লীগে ব্রাইটনের সাথে ২-২ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট খুয়ালো পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ফলে লীগে শেষ চারে উঠা হলো না আর।
এই ম্যাচটি গার্দিওয়ালার জন্য আরও বিব্রতকর এক রকর্ডের জন্ম দিয়েছে। এ মৌসুমে ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত ৪০ গোল হজম করেছে। যা গার্দিওয়ালার অধিনে এক মৌওসুমে সর্বোচ্চ।
ম্যাচের ১১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন আরলিং হালান্ড। মাত্র ৯৪ ম্যাচেই ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই নরওজিয়ান তারকা। ২১ মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান এস্তপিনান। ৩৯ মিনিটে ওমারের গোলে আবারো এগিয়ে যায সিটি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সিটির ডিফেন্ডার খুশানভ আত্মঘাতি গোল করলে সমতায় ফেরে ব্রাইটন।
শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যান সিটিকে।


