বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ভেনেজুয়েলার নাগরিকেদের বিতাড়ণ নিয়ে ব্যাখ্যা দিতে হবে ট্রাম্পকে আদালতের ডেডলাইন

ভেনেজুয়েলার ২৬১ নাগরিককে দুটি বিমান যখন এল সালভাদরে প্রত্যার্পণ করার জন্য আকাশে ঠিক তখনই যুক্তরাষ্ট্রের একজন জেলা বিচারক বোর্সবার্গ প্রত্যার্পণ আইনে সাময়ীক নিষেধাজ্ঞা জারি করেন।

তিনি বিমান দুটিকে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া সত্ত্বেও ট্রাম্প প্রশাসন এ বিষয়ে কর্ণপাত না করে তাদের এল সালভাদরে পাঠিয়ে দেয়। এ বিষয়ে প্রশাসনের জবাব চেয়েছেন বিচারক।

কমপক্ষে দুই সপ্তাহ অভিবাসী প্রত্যার্পণ বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত। এ আদেশ সত্ত্বেও অভিবাসী বহিষ্কার অব্যাহত রাখার অনুমতি দিয়েছেন ট্রাম্প। প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে এই আদেশ সাংঘর্ষিক হতে পারে বলে ধারনা বিশ্লেষকদের।

ট্রাম্প প্রশাসন অবশ্য জোর দিয়ে বলেছে ১৮ শতকের বিদেশি শত্রু আইনের অধীনে বহিষ্কারের ক্ষেত্রে প্রেসিডেন্টের ওপর ফেডারেল আদালতের হস্তক্ষেপের কোন এখতিয়ার নেই।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ