
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরসা’র প্রধান আতাউল্লাহসহ ছয় আসামিকে দুই মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১১। এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা পাওয়া যায়। পরে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।


