বুধবার, এপ্রিল ২২, ২০২৬

শেখ মুজিবসহ চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলামসহ ১৯৭০ সালে বিজয়ী চারশতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধাদার স্বীকৃতি বাতিলের প্রস্তাব করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, জামুকা। আইনের সংশোধিত খসড়ায় তাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

জামুকা’র ৯৪তম সভায় এই সিদ্ধান্ত চুড়ান্ত হয়। গত ১০ মার্চ  মুক্তিযোদ্ধা উপদেষ্টা ফারুক-ই-আযম সংশ্লিষ্ট খসড়ায় স্বাক্ষর করেন।

খসড়া আইনের প্রস্তাব অনুযায়ী মুক্তিযুদ্ধকালিন সময়ে প্রবাসে পেশাজীবী হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার চালানো এবং বিশ্বজনমত গঠনে ভূমিকা রাখা, মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের সকল কর্মকর্তা-কর্মচারী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পি-কলাকুশলী এবং মুক্তিযুদ্ধের সময়কার সাংবাদিক ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য এই চার শ্রেনীকে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে তালিকাভুক্ত করা হবে।

খসড়া আইনে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। নতুন সংজ্ঞায় বলা হয়েছে, “যারা ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত দেশের অভ্যন্তরে যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন এবং মুক্তিযুদ্ধে সরাসরী অংশগ্রহন করেছেন তারাই বীর মুক্তিযোদ্ধা।”

সূত্র: সমকাল

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ