মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

শহরের চ্যালেঞ্জ মোকাবেলায় ঋণ নয় আর্থিক অনুদান প্রয়োজন: ডিএনসিসি’র প্রশাসক

শহরের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত দেশ কিংবা আন্তর্জাতিক সাহাজ্য সংস্থা থেকে ঋণ নয়, অনুদানের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

প্যারিসে আয়োজিত ‘পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে’ অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৮-২১ মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বব্যাপী নগর উন্নয়ন ও জনস্বাস্থ্য বিষয়ক সম্মেলন ‘পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভাইটাল স্ট্র্যাটেজিজ ও প্যারিস সিটি কর্তৃপক্ষের আয়োজনে আয়োজিত সম্মেলনে বিশ্বের ৬১টি শহরের ১২জন মেয়রসহ মোট ৩৩০জন প্রতিনিধি অংশ নেন।

 

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ