জাতীয় নির্বাচনে ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স নূন্যতম ২৩ চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টি, এনসিপি জানিয়েছে, জাতীয় নির্বাচনে ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স নূন্যতম ২৩ চায় তারা।

শনিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপি-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এসব কথা বলেন।

দুইভাবে সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়েছে এনসিপি প্রথমত, নির্বাচনের আগে অধ্যাদেশ এবং দ্বিতীয়ত, গণপরিষদ হিসেবে নির্বাচিত আইনসভা।

তুষার বলেন, “শুধু বয়সের কারণে গণ অভ্যুত্থানের একটা বড় স্টেক ভোট থেকে বঞ্চিত হোক এটা আমরা চাই না। লাতিন আমেরিকা, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে এই নিয়ম আছে।”

তিনি আরো বলেন, “জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে স্প্রেডশিটে ২১ বছর বয়সের কথা বলা হয়েছে। তবে আমরা সেটিকে ২৩ বছর করতে আগ্রহী।”

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ