মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরিবর্তন আসবে ভোটের মাধ্যমে দ্রুত নির্বাচন দিন: আমীর খসরু

দেশের পরিবর্তন আসবে ভোটের মাধ্যমে। তাই দ্রুত নির্বাচন দিয়ে দেশের মালিকানা জনগনের হাতে ফিরিয়ে দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার চট্টগ্রামের ৮ নং শোলকবহর ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

আমীর খসরু আরো বলেন, নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে দেশের পরিবর্তন আনবে। আর কাউকে পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়নি। তারাই ঠিক করবে দেশ কোন পথে যাবে।

তিনি আরো বলেন, যাদের জনগনের উপর আস্থা নেই, নির্বাচন ব্যবস্থাকে ভয় পায় তারা নির্বাচনে যেতেও ভয় পায়। তাই তাদের সংস্কারে উৎসাহ বেশি।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ