মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ঈদ জামাতে গাজায় ইসরাইলের হামলা শিশুসহ নিহত ৯

যুদ্ধবিদ্ধস্ত ফিলিস্তিনে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এরইমধ্যে বর্বর ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে গাজা ও ফিলিস্তিনের বিভিন্ন স্থানে।

সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ঈদের দিন সকালেই ইসরাইলি বাহিনী ৯ জনকে হত্যা করেছে। এরমধ্যে ৫ শিশুও রয়েছে।

ঈদ জামাতেও গুলির ঘটনা ঘটেছে। ঈদের ঠিক আগের দিন এক শিশুসহ ১৭ জনকে হত্যা করেছে ইসরাইল। এছাড়া বেশকজন আহতও হন।

উল্লেখ্য, যুদ্ধবিরতী চুক্তি ভঙ্গ করে ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনী বিমান হামলা চালায়। হামলায় ৯২০ জন মানুষ মারা যায় এবং ২ হাজারেরও বেশি আহত হয়।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ