
প্রতিবারই কি অবিশ্বাস্য কিছু করে ঘুরে দাড়ানো সম্ভব? নিশ্চই না। আর এই বাস্তবতা মেনে নিতে হলো রিয়াল মাদ্রিদকে। বারবার ঘুরে দাড়ানোর গল্প লেখা হলো না নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে।
ইংলিশ ক্লাব আর্সেনালের কাছে ফিরতি লেগে ২-১ গোলে হেরে বিদায় নিতে হলো শেষ আট থেকে। দুই লেগ মিলে ৫-১ গোলের অগ্রগামীতায় ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেল আর্সেনাল।
রূপকথার গল্প লিখতে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমন করে যাচ্ছিলেন ভিনিসিয়ুস-বেলিংহেমরা। কিন্তু আর্সেনালের জমাট রক্ষন বার বার নস্যাৎ করে দিচ্ছিল প্রতিটি আক্রমন।
ধারার বিপরীতে ম্যাচের ৬৫ মিনিটে গোল পেয়ে যায় ইংলিশ ক্লাব আর্সেনাল। দুর্দান্ত গোল করেন প্রথমার্ধে পেনাল্টি মিস করা সাকা। ঠিক ২ মিনিট পরই গোল শোধ করেন ভিনিসিয়ুস।
এক গোল শোধ দিলেও ৪-১ গোলে পিছিয়ে পড়ায় চাপ বাড়ছিল রিয়ালের উপর। প্রায় সবাই উপরের দিকে খেলতে থাকেন। ঠিক এসময় কোর্তায়াকে একা পেয়ে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আর্সেনালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্তিনেল্লি।
গানাররা ২৯ এপ্রিল সেমিফাইনালর প্রথম লেগ খেলবে ফরাসি ক্লাব পিএসজির বিপক্ষে। ম্যাচটির ভেন্যু আর্সেনালে ঘরের মাঠ এমিরটেস।


