বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দ্বিতীবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে ছিল বাংলার প্রমিলারা। তবে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের কাছে টানা দুই ম্যাচ হেরে শংকা জাগে মূলপর্বে খেলার।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপের মূলপর্বে খেরার সমীকরণটা কঠিন হয়ে পড়ে জ্যাতিদের সামনে। বাংলাদেশকে তাকিয়ে থাকতে হয় ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচের দিকে।

সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ দেয় থাইল্যান্ড। বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে ১০.১ ওভারে এই রান টপকাতে হতো ওয়েস্ট ইন্ডিজকে। শেষ পর্যন্ত ১০.৫ ওভারে ১৬৮ রান করে ম্যাচ জিতলেও নেট রানরেটে এগিয়ে থেকে ওয়ানডে বিশ্বকাপ নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশের নেট রানরেট ০.৬৩৯ আর ওয়েস্ট ইন্ডিজের ০.৬২৬।

ভারতে আগমী ২৯ সেপ্টম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ-পাকিস্তান ছাড়া বিশ্বকাপের অন্য দলগুলো হলো ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা।

আরও সংবাদ

সর্বশেষ সংবাদ